‡nvg
m¨vBU g¨vc
B-‡gBj
‡hvMv‡hvM 
   
   
 
 

সলিসিটরস অফিস

 
 
যে সকল দেওয়ানী এবং ফৌজদারী মামলায় গণপ্রজ়াতন্ত্রী বাংলাদেশ সরকার জড়িত সে সকল মামলা ব্যবস্থাপনা হচ্ছে মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কাজ । এতদুদ্দেশ্যে , আইন ও বিচার উইং এর অধীনে একটি সলিসিটর অফিস রয়েছে । সলিসিটর অফিস সুপ্রীম কোর্টসহ দেশের বিভিন্ন আদালতসমূহে সরকারের পক্ষে এবং বিপক্ষের মামলাসমূহ তত্ত্বাবধান এবং মনিটর করে থাকে ।
 
এ কার্যালয়ের ৫টি শাখা আছে । যেমনঃ-
 
(১) রীট শাখা;
(২) দেওয়ানী শাখা;
(৩) ফৌজদারী শাখা;
(৪) প্রশাসনিক ও প্রশাসনিক আপীল ট্রাইব্যুনাল শাখা;
(৫) সরকারী কৌঁসুলী এবং পাবলিক প্রসিকিউটর (জিপি/পিপি) শাখা;
 
উলি­খিত শাখাসমূহের প্রধান কার্যাবলী নিম্নরূপঃ
 
রীট শাখা
সরকারের পক্ষে হাইকোর্ট ও আপীল বিভাগে বিচারাধীন মামলাসমূহের প্রতিদ্বন্দ্বিতার পদক্ষেপ লওয়া এবং সরকারী অফিসসমূহের সাথে যোগাযোগ রক্ষা করা ।
 
দেওয়ানী শাখা
সরকারের পক্ষে হাইকোর্ট বিভাগে প্রথম আপীল/বিবিধ আপীল/রিভিশন দায়েরের পদক্ষেপ গ্রহণ এবং আপীল বিভাগে লীভ টু আপীল দায়ের সংক্রান্ত্র প্রস্তাব সমুহের আইনগত মতামত প্রদান ।
 

ফৌজদারী শাখা

সরকারের পক্ষে হাইকোর্ট বিভাগে আপীল/রিভিশন দায়েরের পদক্ষেপ গ্রহণ , আপীল বিভাগে আপীল দায়েরের বিষয়ে মতামত প্রদান এবং মামলার সাথে সমপৃক্ত কার্যাবলী সমপাদন ।
 

প্রশাসনিক এবং প্রশাসনিক আপীল ট্রাইব্যুনাল শাখা

সরকারের পক্ষে চাকুরী বিষয়ক মামলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং আপীল , লিভ টু আপীল ও রিভিশন দায়েরের ক্ষেত্রে আইনগত মতামত প্রদান ।
 
সরকারী কৌঁসুলী এবং পাবলিক প্রসিকিউটর (জি পি/ পি পি) শাখা
 
সরকারী কৌঁসুলীবৃন্দ
সরকার কর্তৃক নির্ধারিত একটি নির্দিষ্ট মেয়াদের জন্য সরকারী কৌঁসুলীবৃন্দ সরকার অর্থা ৎ আইন মন্ত্রণালয় দ্বারা প্রতিটি জেলায় নিযুক্ত হয়ে থাকে । সহযোগী জি পি এবং সহকারী জি পি বৃন্দ সরকারী উকিলকে সহযোগিতা করে থাকে । তাদের প্রধান কাজ হল সরকারের পক্ষে এবং বিপক্ষের দেওয়ানী মামলাসমূহের তদারকি করা ।
 
পাবলিক প্রসিকিউটরবৃন্দ
প্রতিটি জেলায় এবং মেট্রোপলিটন সেশনস কোর্টে সরকার কর্তৃক নির্ধারিত মেয়াদের জন্য পাবলিক প্রসিকিউটরবৃন্দ সরকার অর্থা ৎ আইন মন্ত্রণালয় দ্বারা নিয়োগকৃত হয়ে থাকেন । পাবলিক প্রসিকিউটরকে সহায়তা করার জন্য অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং সহকারী পাবলিক প্রসিকিউটর রয়েছেন । তাদের প্রধান কাজ হল সরকারের পক্ষে এবং বিপক্ষের ফৌজদারী মামলাসমূহের তদারকি করা ।
 
সলিসিটর অফিস সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য
 
যোগাযোগ
সলিসিটর
অ্যাটর্নি জেনারেল ও সলিসিটর বিল্ডিং
বাংলাদেশ সুপ্রীমকোর্ট , ঢাকা ।
ফোনঃ +০৮৮-০২-৭১৬৮৪৭১ ।