‡nvg
m¨vBU g¨vc
B-‡gBj
‡hvMv‡hvM 
   
   
 
 

নোটারি পাবলিক

   
নোটারিস অর্ডিনেন্স এবং নোটারিস রুলস , ১৯৬৪ দ্বারা বাংলাদেশে নোটারি পেশা নিয় ন্ত্রি ত হয় । সাধারণত কোন ব্যক্তি যিনি কমপক্ষে সাত বছর আইনজীবী হিসেবে কর্মরত আছেন অথবা বিচার বিভাগের সদস্য হিসেবে কমপক্ষে পাঁচ বছর কর্মরত ছিলেন অথবা সরকারের লেজিসলেটিভ ড্রাফটিং এবং সরকারের আইন প্রনয়ণ কা যে নিয়োজিত   ব্যক্তি নোটারি হিসেবে নিয়োগ পাবার যোগ্য ।  
   
নোটারির কাজ:  
   
একজন নোটারি নিম্নলিখিত সকল অথবা যে কোন কাজ করতে পারে -  

কোন দলিলের সত্যতা প্রমাণ করা , সত্যায়িত অথবা প্রত্যয়ন করা ।

পেমেন্ট অথবা ডিমান্ড এর ক্ষেত্রে অধিকতর নিরাপত্তার জন্য কোন প্রমিজরি নোট , হুন্ডি অথবা বিল অব এক্সচেঞ্জ উপস্থাপন করা ।

কোন প্রমিজরি নোট , হুন্ডি অথবা বিল অব এক্সচেঞ্জ গ্রহণে অস্বীকৃতি বা নন- পেমেন্টের মাধ্যমে সৃষ্ট ডিজঅনার এর চিহ্ন দেওয়া বা ঘোষণা করা অথবা নেগোশিয়েবল ইনস্ট্রূমেন্ট   এ্যাক্ট , ১ ৮৮১ এর অধীনে অধিকতর নিরাপত্তার জন্য ঘোষণা নোটিশ জারি করা ।

শপথ পরিচালনা করা অথবা কোন ব্যক্তি হতে শপথ পত্র গ্রহণ করা ।

বটম্‌রি এবং রেসপনডেনটিয়া বন্ড (bottomry and respondantia bonds), চার্টার পার্টি এবং অন্যান্য বাণিজ্যিক দলিলাদি প্রস্তুত করা ।

বাংলাদেশের বাইরে কোন দেশ অথবা জায়গায় কার্যকর কোন দলিল সেখানকার আইনের সাথে মিল রেখে একই আকারে এবং ভাষায় প্রস্তুত করা , সত্যতা প্রমাণ করা ।

কোন দলিল এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করা এবং অনুবাদের সত্যতা প্রমাণ করা ।

নির্ধারিত অন্য যে কোন কাজ করা ।
 
নিয়োগ প্রক্রিয়া:  
নির্ধারিত ফরমে (আবেদন) প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্যাদি প্রদান করে একটি আবেদন করা হয় এবং উক্ত প্রয়োজনীয় তথ্যাদি ম্যাজিষ্ট্রেট , ব্যাংকার , ব্যবসায়ী এবং স্থানীয় এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিসহ কমপক্ষে দশজন ব্যক্তি কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে । উপযুক্ত কর্তৃপক্ষ গৃহীত প্রত্যেকটি আবেদন পরীক্ষা করবে এবং বিষয়টির উপর তদ ন্ত করবে ।  
   
নিযুক্তির জন্য সুপারিশের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করবে , যথা-  

(K)

আবেদনকারী উক্ত এলাকায় বসবাস করে কিনা;

(L)

উক্ত এলাকার কোন বাণিজ্যিক গুরুত্ব আছে কিনা;

(M)

আবেদনকারীর বাণিজ্যিক আইন স ম্প র্কে উপযুক্ত জ্ঞান ও অভিজ্ঞতা আছে কিনা ;

(N)

একাধিক নোটারি সমন্বয়ে আবেদনকারীর কোন আইনজীবী ফার্ম আছে কিনা ;

(O)

আবেদনকারী উক্ত এলাকার অন্যান্য আবেদনকারী অপেক্ষা অধিক উপযুক্ত কিনা ।
 
উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নোটারি হিসেবে নিয়োগের বিষয়ে সচিব বরাবর সুপারিশমালা প্রেরণ করার পর নোটারী সার্টিফিকেট ফি ট্রেজারীতে জমা প্রদান সাপেক্ষে নিয়োগকারী কর্তৃপক্ষ বিধি মোতাবেক নোটারী পাবলিক নিয়োগ করে থাকে এবং প্রতি তিন ব ৎ সর    অ ন্ত র অ ন্ত র নবায়ন ফি জমা প্রদান সাপেক্ষে নোটারি সার্টিফিকেট নবায়ন করা হয় । আইনের অধীনে সরকার কর্তৃক পরিচালিত নোটারি রেজি স্ট্রা রে তাঁর নাম লিপিবদ্ধ করা হয় । প্রত্যেক নোটারি প্রতি বছর জানুয়ারী মাসের প্রথম সপ্তাহের মধ্যে বিগত বছরে তাঁর দ্বারা কৃত কাজের একটি রিটার্ণ দাখিল করবে ।  
   
যোগাযোগঃ  

সহকারী সচিব

১১ তলা, কেন্দ্রীয় পরিবহন পুল ভবন

সচিবালয় লিংক রোড, ঢাকা।

ফোনঃ +০৮৮-০২-৯৫৬৬০১০