|
|
|
|
|
| |
|
| গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সু স্পষ্টভাবে মৌলিক মানবাধিকারকে সীকৃতি প্রদান করা হয়েছে । মৌলিক অধিকার সমূহের মধ্যে অন্যতম হল সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী । দারিদ্র্যের কারণে বেশীরভাগ জনগণ আইনের আশ্রয় লাভ করতে পারছে না এবং তাদের আইনগত অধিকার এবং আইনগত বিষয়সমূহ সংরক্ষণ ও প্রমাণ করতে পারছে না । এই সকল সমস্যা সমাধানের জন্য আইনগত সহায়তা প্রদান আইন , ২০০০ এর আওতায় আইনগত সহায়তা সেবা কার্যক্রম চালু হয়েছে । আদালতে মামলা দায়ের অথবা মোকাবিলার জন্য এই আইন দরিদ্র জনগণকে আইনগত সহায়তা প্রদান করে থাকে । প্রতিটি জেলার সরকারী কর্মকর্তা , আইনজীবি , সেচ্ছাসেবী সংস্থা ও নারী সংস্থার প্রতিনিধিদের সমন্নয়ে সংস্থার জেলা কমিটি গঠিত হয় যার প্রধান হলেন স স জেলার জেলা জজ । আইনগত সহায়তা সেবা প্রদানকারী সংস্থা একটি সংবিধিবদ্ধ সংস্থা এবং এই সংস্থার ১৯ সদস্য সমন্নয়ে একটি জাতীয় পরিচালনা বোর্ড রয়েছে । আইন , বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ইহার চেয়ারম্যান , জাতীয় সংসদের সপীকার মনোনীত সরকারী ও বিরোধীদলের একজন করে দুইজন সদস্য , বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল , সরকারী কর্মকর্তা , আইন ও মানবাধিকার সমর্পকিত সরকারী সংস্থা ও নারী সংস্থা প্রতিনিধিগণ বোর্ডে প্রতিনিধিত্ব করে থাকেন । |
|
| |
|
| জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেল আপীল বিষয়ে মনোনিবেশ করায় বহুসংখ্যক দরিদ্র অপরাধী আইনের সুযোগ লাভ করছেন । এর ফলে জেল আপীল পরিচালনার জন্য বেসরকারী আইনজীবীগণও সুযোগ লাভ করেছেন । আর্থিকভাবে অসচ্ছল , সহায়-সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে এই আইন কর্মসূচী হাতে নেয়া হয়েছে । |
|
| |
|
| যোগাযোগ |
|
| উপ-সচিব এবং পরিচালক |
|
| আইনগত সহায়তা সেবা |
|
| রুম নং - ৭১০ , ৮ তলা , ভবন নং - ৪ , বাংলাদেশ সচিবালয় , ঢাকা |
|
| ফোন - ৮৮ + ০২ + ৭১৬৯৫৭৫ , |
|
| ই-মেইলঃ info@minlaw.gov.bd |
|
|
|
|
|