|
|
|
|
|
|
| আইনগত পরামর্শ সেবা |
|
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন এবং বিচার উইংকে সরকারের অন্যান্য মন্ত্রণালয় বিভাগ দপ্তর এবং
সংস্থাসমুহকে আইনগত পরামর্শ প্রদানের দায়িত্ব অর্পণ করা হয়েছে। |
|
|
|
| প্রশাসনিক ব্যবস্থাপনা |
|
| মন্ত্রণালয়ের এ উইং এর মাধ্যমে অধস্তন অফিস বা সংযুক্ত দপ্তরসমুহের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ,ব্যবস্থাপনা বা সম্পক নির্ধারিত হয়ে থাকে যথাঃ অধস্তন বিচার বিভাগ,প্রশাসনিক ট্রাইব্যুনাল, অন্যান্য বিশেষ আদালত ওট্রাইবুনালসমুহ,নিবন্ধন পরিদপ্তর,অ্যাটর্র্নি জেনারেল অফিস,আইন কমিশন,বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট,এডমিনিষ্ট্রেটর জেনারেল ও অফিসিয়াল ট্রাস্টি এর দপ্তর,জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়,বিবাহ নিবন্ধন,সরকারী উকিল,পাবলিক প্রসিকিউটর,নোটারী পাবলিক,ইত্যাদি। আরো সুনির্দিষ্টভাবে এ উইং এর দায়িত্বাবলী হচ্ছে নিম্নরূপ- |
|
|
|
| |
0 |
যে কোন বিষয় হতে উদ্ভুত সকল আইনগত এবং সাংবিধানিক প্রশ্নে এবং আন্তজাতিক আইনসহ যে কোন আইন ও সংবিধানের ব্যাখ্যা সমঙর্কিত বিষয়ে সকল মন্ত্রণালয়বিভাগ ও দপ্তরসমুহকে পরামর্শ প্রদান করা । |
| |
0 |
আন্তজাতিক বিচারালয় সমঙর্কিত প্রশ্নসহ বিচার বিভাগীয় বিষয়ে অন্যান্য রাষ্ট্রের সাথে আন্তজাতিক সমঝোতা এবং জাতিসংঘের সংস্থা কর্তৃক প্রেরিত নারী ও শিশু পাচার সমঙর্কিত রেফারেন্সস্মূহ এবং অশ্লীল প্রকাশনা ও অপরাধীর প্রতি আচরণ ও অপরাধ প্রতিরোধের বিষয়। |
| |
0 |
বিচার প্রশাসন। |
| |
0 |
রাজস্ব আদালত ব্যতীত সকল আদালত ও ট্রাইব্যুনালের অধিক্ষেত্র ও ক্ষমতা নির্ধারণ। |
| |
0 |
বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল ও আদালতের চেয়ারম্যান ও সদস্যগণের নিয়োগ এবং চাকুরীর শর্তাবলী নির্ধারণ। |
| |
0 |
আইনগত কার্যধারা এবং সে বিষয়ে পরামর্শ প্রদান। |
| |
0 |
আদালত এবং ট্রাইবুনালসমূহে গৃহীত ফিস;জুডিশিয়াল স্ট্যাম্পকোর্ট ফিস্ এবং স্ট্যাম্প ডিউটি নির্ধারণ। |
| |
0 |
সরকারের আইন কর্মকর্তা বিষয় সমঙর্কিত; অ্যাটর্র্নি-জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল,উপ অ্যাটর্নি-জেনারেল, সহকারী অ্যাটর্নি-জেনারেল , সরকারী উকিল , পাবলিক প্রসিকিউটর , বিশেষ প্রসিকিউটর এবং বিধিবদ্ধ সংস্থা ও বডিসমূহের আইন উপদেষ্টাগণের নিয়োগ ও চাকুরীর শর্তাবলী নির্ধারণ। |
| |
0 |
সকল আদালত এবং ট্রাইবুনালসমূহে সরকারের পক্ষে মামলা পরিচালনা করা। |
| |
0 |
অফিসিয়াল রিসিভার এবং ট্রাইবুনালসমূহে সরকারের পক্ষে মামলা পরিচালনা করা। |
| |
0 |
অফিসিয়াল রিসিভার এবং এডমিনিষ্ট্রেটর জেনারেল ও অফিসিয়াল ট্রাষ্টি এর নিয়োগ ও চাকুরীর শর্তাবলী নির্ধারণ। |
| |
0 |
দেওয়ানী আদালতের ডিক্রী জারীর জন্য , দেওয়ানী মামলার সমন জারীর জন্য , ভরণপোষণ সংক্রান্ত্র আদেশ কার্যকরীকরণ এবং বাংলাদেশে মৃত্যুবরণকারী বিদেশী নাগরিকের সমঙত্তির ব্যবস্থাপনার জন্য বিদেশী রাস্ত্রসমুহের সাথে পারস্পরিক চুক্তি সম্পাদন করা। |
| |
0 |
সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় লিখিত বিবৃতিতে সাক্ষর করা বা দাবীর সত্যতা যাচাইয়ের জন্য কর্মকর্তাগণকে ক্ষমতা অর্পণ করা। |
| |
0 |
বিচার বিভাগীয় কর্মকর্তাগণের পদায়ন , বদলী ইত্যাদি। |
| |
0 |
এ মন্ত্রণালয়ের অধীন অধস্তন দপ্তর ও সংস্থাসমুহের প্রশাসন এবং নিয়ন্ত্রণ। |
| |
0 |
আন্তজ়াতিক সংস্থাসমুহের সাথে লিয়াজো স্থাপন এবং অন্যান্য রাষ্ট্র ও বিশ্ব সংস্থার সাথে ট্রিটি ও চুক্তি সম্পাদণ সংক্রান্ত বিষয় যে বিষয়সমূহএ মন্ত্রণালয়ের জন্য বন্টনকৃত। |
|
|
| |
|
| সর্বোপরি এ উইং এর রয়েছে কিছু বিশেষ সাংবিধানিক দায়িত্বাবলী । সেগুলো নিম্নরূপঃ- |
|
| |
0 |
বাংলাদেশের অ্যাটর্র্নি-জেনারেল এর নিয়োগ(অনুচ্ছেদঃ ৬৪)। |
| |
0 |
অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব অর্পণ , তার বেতন-ভাতাদি নির্ধারণ এবং তার কার্যকালের মেয়াদের অবসায়ন {অনুচ্ছেদঃ৬৪(২) ও (৪)}। |
| |
0 |
বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর বিচারপতিগণের নিয়োগ এবং পদত্যাগ {অনুচ্ছেদঃ৯৫(১)}। |
| |
0 |
বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর বিচারপতিগণের অপসারণ { অনুচ্ছেদঃ৯৬(২)}। |
| |
0 |
প্রধান বিচারপতির অনুপস্থিতিতে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ বিচারপতি কর্তৃক প্রধান বিচারপতির দায়িত্ব পালন (অনুচ্ছেদঃ৯৭)। |
| |
0 |
সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারপতিগণের নিয়োগ ও পদত্যাগ (অনুচ্ছেদঃ৯৮)। |
| |
0 |
রাজধানী ব্যতীত অন্যত্র হাইকোর্ট বিভাগের বিচার অধিবেশন পরিচালনা (অনুচ্ছেদঃ১০০)। |
| |
0 |
কোন আইনগত প্রশ্নে সুপ্রীম কোর্টের মতামত কামনা অনুচ্ছেদঃ১০৬)। |
|
|
|
|
|
|