‡nvg
m¨vBU g¨vc
B-‡gBj
‡hvMv‡hvM 
   
   
 
 

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনষ্টিটিউট

 
   
- জে এ টি আই m¤^‡Ü - কার্ক্রম
- যোগাযোগের ঠিকানা
 
 
জে এ টি আই m¤^‡Ü:  

পদ্ধতিগত প্রশিক্ষণ হল মানব সম্পদ উন্নয়নমূলক কানাগরিকের ন্যায়বিচার অর্জনের জন্য সরকারের বিচার, আইন কর্মকর্তা, আইনজীবী এবং আদালতে সাহায্যকারী কর্মচারীদের দক্ষতা বাড়ানোর একটি উপায় হচ্ছে বিচার বিভাগীয় শিক্ষা ও প্রশিক্ষণ

 
 

মামলায় পক্ষদের বিভিন্ন প্রতিকূল অবস্থা যেমন অপরিমিত বিলম্ব, অতিরিক্ত ব্যয় ও মামলা নিষ্পত্তির অনিশ্চয়তা থেকে মুক্ত করার জন্য এবং সহজে ন্যায়বিচার প্রাপ্তির জন্য বিচারকদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ অনেকদিন থেকে অনুভূত হচ্ছেসময়ের পরিবর্তনে গণতন্ত্রকে শক্তিশালীকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই অনুভূতি আরো দ্রুতগামী হয়েছেআবার জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিচার বিভাগকে গতিম, বলিষ্ঠ এবং সময়ের চাহিদা মেটাতে সক্ষম করা প্রয়োজনএই লক্ষ্যসমূহ পূরণকল্পে বিচারক এবং ন্যায়বিচার প্রশাসনের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের যথাযথ প্রশিক্ষণ অধিক প্রয়োজন

 
 

এই  পটভূমিতে বিচার বিভাগের সদস্য এবং বিচার পদ্ধতির সাথে জড়িত অন্যান্য পেশাজীবী ব্যক্তিদের  প্রশিক্ষণের নিমিত্ত  বিচার বিভাগীয় প্রশিক্ষণ ইনষ্টিটিউট (জে এ টি আই) নামের একটি বিধিবদ্ধ সরকারী মল কর্তৃপক্ষ প্রতিষ্ঠার জন্য সংসদ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনষ্টিটিউট আইন, ১৯৯৫ প্রনয়ণ করেউক্ত আইনের ১১ ধারা অনুসারে সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা সম্পন্ন কোন ব্যক্তি ডিরেক্টর জেনারেল হবেনতিনি ইনষ্টিটিউটের সার্ক্ষণিক প্রধান নিবার্হী হবেন এবং উক্ত আইনের অধীনে গঠিত ব্যবস্থাপনা বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকবেনতিনি বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ব্যবস্থাপনা বোর্ডের নির্দেশিত উপায়ে উপরোলি­খিত অন্যান্য কার্যাবলীও সম্পাদন করবেন

 
 
কার্যাবলী:  
 
ইনষ্টিটিউটের কার্যাবলী নিম্নরূপঃ  
 

*

বিচার বিভাগে নিযুক্ত ব্যক্তি, সরকারী মামলা পরিচালনায় নিযুক্ত আইন কর্মকর্তা, বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী এবং সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অধীনস্থ আদালত এবং ট্রাইবুনালসমূহের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান

 

 

*

আইনের খসড়া এবং অন্যান্য আইনগত দলিলাদির খসড়া তৈরীর জন্য প্রশিক্ষণ প্রদান ও তার ব্যবস্থা করা
   

*

ন্তর্জাতিক দাতা সংস্থাদের সহায়তায় বিদেশী প্রশিক্ষণার্থীদের আইনের খসড়া এবং অন্যান্য আইনগত দলিলাদির খসড়া তৈরীর জন্য প্রশিক্ষণ প্রদান

*

আদালত ব্যবস্থাপনার উপর গবেষণা ও অনুসন্ধানের ব্যবস্থা করা এবং তা প্রকাশ করা
   

*

বিচার পদ্ধতির উন্নয়ন এবং বিচারিক কাজের পরিমাণ বৃদ্ধির জন্য জাতীয় এবং আন্তর্জাতিক কনফারেন্স, ওয়ার্কসপ এবং সিম্পোজিয়ামের ব্যবস্থা ও পরিচালনা করা
   

*

বিচার পদ্ধতি এবং আদালত ব্যবস্থাপনার উপর সাময়িক পত্রিকা, প্রতিবেদন ইত্যাদি প্রকাশ করা
   

*

বিচার পদ্ধতি এবং আদালত ব্যবস্থাপনার উপর যে কোন বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান করা
   

*

এই আইন অনুসারে প্রশিক্ষণ কর্মশালা সংক্রান্ত পাঠ্যক্রম এবং অন্যান্য সকল বিষয় নির্ধারণ করা
   

*

ইনষ্টিটিউটের প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ করা
   

*

লাইব্রেরী এবং রিডিং রুমের প্রতিষ্ঠা এবং ব্যবস্থাপনা করা
   

*

বিচার প্রশাসনকে সক্রিয় করতে বিধি মোতাবেক  যে কোন কাজ করা
   

*

উপরে বর্ণিত কার্যাবলী পূরণকল্পে প্রয়োজনীয় যে কোন কাজ করা
   
 
যোগাযোগের ঠিকানা:  
 

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনষ্টিটিউট,

১৫, কলেজ রোড, ঢাকা, বাংলাদেশ,

ফোন: ৭২৬৯৭৮৯

ফ্যাক্স: ৮৮-০২-৭১৬৯০১২,

 
ই-মেইল: jati_dak@yahoo.com