‡nvg
m¨vBU g¨vc
B-‡gBj
‡hvMv‡hvM 
   
   
 
 
অ্যাটর্নি-জেনারেলের অফিস
   
সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদানুযায়ী সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতাস ম্প ন্ন ব্যক্তিদের মধ্য হতে রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়ে থাকেন । অতিরিক্ত অ্যাটর্নি জেনারে ল , ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলগণ বাংলাদেশ ল অফিসার্স অর্ডার , ১৯৭২ (১৯৭২ সালের ৬ নং পি.ও) দ্বারা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে থাকেন তাদের চাকুরি যথাক্রমে অ্যাটর্নি জেনারেল (চাকুরীর মেয়াদ এবং শর্তাবলী) রুলস , ১৯৭৩ এবং ল অফিসার্স (চাকুরীর মেয়াদ এবং শর্তাবলী) রুলস , ১৯৭৩ দ্বারা নিয়ন্ত্রণ হয়ে থাকে ।  
   
দায়িত্ব এবং কার্যাবলি:  

#

অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক ধার্যকৃত দায়িত্বসমূহ স ম্পা দন করবেন ।

#

দায়িত্ব পালনকালে বাংলাদেশের সকল আদালত পরিদর্শনের অধিকার অ্যাটর্নি জেনারেলের থাকবে ।

#

অ্যাটর্নি জেনারেলের মেয়াদকাল রাষ্ট্রপতির স ন্তু ষ্টির উপর নির্ভর করে এবং তিনি রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক গ্রহণ করবেন ।

#

অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি এবং তিনি সেই অনুযায়ী উক্ত পদের জন্য নির্ধারিত দায়িত্ব স ম্পা দন করেন ।

#

সংবিধানের ১০৬ অনুচ্ছেদানুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত বিষয়সমূহে মতামত প্রদানের জন্য সুপ্রীম কোর্টের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হলেন অ্যাটর্নি  জেনারেল এবং এক্ষেত্রে তিনি তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারেন ।
 
   
বর্তমান কাঠামো এবং জনবল:  
সরকারের আইন বিষয়ক কার্যাদি সমঙাদন এবং সরকারকে আইন বিষয়ক পরামর্শ প্রদান ও আদালতসমূহে সরকারের পক্ষে মামলা পরিচালনা করা হল অ্যাটর্নি জেনারেল অফিসের দায়িত্ব । এই ধরণের কাজ সমূহের ধরণ হল পেশাদায়িত্বমূলক | সরকার কর্তৃক স্থায়ী ভিত্তিতে তারা নিয়োগপ্রাপ্ত হন না ।   তাদের নিয়োগ এড-হক ভিত্তিতে হয়ে থাকে । বর্তমানে ২ জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারে ল , ৩৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল , ৭৬ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন ।  
   

অ্যাটর্নি জেনারেলের অফিস স ম্প র্কিত বি স্তা রিত তথ্যের জন্য -

 
   

যোগাযোগ:

 
অ্যাটর্নি জেনারেল  
অ্যাটর্নি জেনারেলের অফিস  
বাংলাদেশ সুপ্রীম কোর্ট  
ঢাকা,বাংলাদেশ