|
|
|
|
|
| |
|
| দেওয়ানী মামলা দ্রুত এবং ঐক্যমতের ভিত্তিতে নি ষ্প ত্তিকল্পে বিকল্প বিরোধ মীমাংসা (এ ডি আর) পদ্ধতি প্রবর্তনের জন্য দেওয়ানী কা য বিধি (সংশোধন) আইন , ২০০২ পাশ করা হয় । মধ্যস্থতা ও সালিশির মাধ্যমে মামলার পক্ষগণ কর্তৃক নিজেদের মধ্যকার বিরোধ মীমাংসার জন্য ধারা ৮৯ক এবং ৮৯খ সন্নিবেশিত হয়েছে । মধ্যস্থতা (Mediation) প্রক্রিয়ায় আদালত নিজেই বিরোধ মীমাংসার উদ্যোগ নিতে পারে অথবা অন্য কোন স্বাধীন মধ্যস্থতাকারীর নিকট বিরোধটি মীমাংসার জন্য প্রেরণ করতে পারে । ধারা ৮৯খ অনুসারে পক্ষবৃন্দকে বিচারাধীন মামলা প্রত্যাহার এবং সালিশির মাধ্যমে তা নি ষ্প ত্তির অনুমতি দেওয়া হয়েছে । এই বিধান ২০০৩ সালের ১ জুলাই হতে কা য র্কর হয়েছে । |
|
|
|
|
| বিচারক , আইনজীবী এবং মামলাভুক্ত পক্ষগণকে বিকল্প বিরোধ মীমাংসা পদ্ধতির সুবিধা স ম্প র্কে ধারণা দিতে ও উদ্ধুদ্ধ করতে আইন ম ন্ত্র ণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে । বিচারক , আইনজীবী এবং আদালতের কর্মচারীদের জন্য বিভাগীয় সদর গুলোতে এবং কিছু নির্বাচিত জেলায় ওয়ার্কসপ , সেমিনার , প্রশিক্ষণ এবং কর্মশালার আয়োজন করা হ য়েছে । ‘‘ মধ্য স্থতার মাধ্যমে বিরোধ নি ষ্পত্তি নামে বহুল প্রশংসিত একটি প্রামাণ্য চিত্র তৈরী করা হয়েছে এবং তা অংশগ্রহণকারী এবং সারাদেশের সুবিধাভোগীদের (Stakeholder) দেখানো হয়েছে । বিকল্প বিরোধ নি ষ্পত্তি পদ্ধতি (ADR) জনপ্রিয়তা অর্জন করছে । |
|
|
|
|
| এই প্রক্রিয়াটি দেওয়ানী আদালতে বিশাল মামলাজট কমাতে সাহায্য করবে । এর দ্বারা বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে । ন্যায়বিচার পাবার সুযোগ বি স্তৃ ত হবে । এই বিধানগুলি বিদ্যমান প্রতিযোগিতামূলক পদ্ধতি দূর করে ঐক্যমতের ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির এক নতুন সংস্কৃতি বিকাশেও সাহায্য করবে । এটা সমাজে সংযোগ ও ভ্রাতৃত্ব সংরক্ষণে সহায়তা করবে । |
|
|
|
|
|
|
|
|