‡nvg
m¨vBU g¨vc
B-‡gBj
‡hvMv‡hvM 
   
   
 
 

আমাদের প্রসংগে

 
   
বাংলাদেশের সংবিধানে বাংলাদেশ সরকারের মৌলিক কাঠামো বিবৃত হয়েছে। চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ এবং পঞ্চম ও ষষ্ঠ ভাগে যথাক্রমে আইনসভা ও বিচার বিভাগ সমঙর্কে বর্ণনা করা হয়েছে। সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে সরকারী কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য বিধিসমুহ প্রণয়ণের ক্ষমতা দেওয়া হয়েছে।  
   
মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী হলেন মন্ত্রী । মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রীও আছেন । সচিব মন্ত্রণালয়ের সার্বিক প্রশাসনিক প্রধান । আইন মন্ত্রণালয়ের দুটি উইং , যথা-আইন ও বিচার উইং এবং লেজিসলেটিভ ড্রাফটিং উইং । প্রত্যেক উইং এর প্রধান একজন অতিরিক্ত সচিব ।  
   
আইন মন্ত্রণালয় সকল অধস্তন আদালত , প্রশাসনিক ট্রাইব্যুনাল , বিভিন্ন ধরণের বিশেষ আদালত ও ট্রাইব্যুনাল , নিবন্ধন পরিদপ্তর , অ্যাটর্নি-জেনারেল দপ্তর , বার কাউন্সিল , আইন কমিশন , বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট , এডমিনিস্ট্রেটর জেনারেল ও অফিসিয়াল ট্রাস্টির দপ্তর , বিবাহ নিবন্ধন , সরকারী উকিল , পাবলিক প্রসিকিউটর , নোটারী পাবলিক ইত্যাদির প্রশাসনিক মন্ত্রণালয় । মূল বা অধঃস্তন যেকোন ধরণের আইন প্রণয়নের বিষয় হোক না কোন , আইন প্রণয়ন সমঙর্কিত সকল বিষয় হোক না কোন , আইন প্রণয়ন সমঙর্কিত সকল বিষয় আইন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয় । আন্তঃমন্ত্রণালয় সমঙর্কিত যে সকল বিষয়ে আইন , বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করতে হবে , তা হলো-  
   
  0 আইন প্রণয়ন সমঙর্কিত সকল প্রস্তাব;
  0 কোন ক্ষেত্রে উদ্ভুত আইনী প্রশ্ন;
  0 গুরুত্তপূণ চুক্তি , আন্তজাতিক সমঝোতা স্মারক ও আন্তজাতিক আইন প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক আন্তজাতিক কনভেনশন প্রস্তুত;
  0 কোন আইনের ব্যাখ্যা;
  0 বিধি , প্রবিধি , উপ-আইন , ইত্যাদি জারী বা জারীর কর্তৃত্ব প্রদানের বিধিবদ্ধ প্রয়োগের পূবে,
  0 মৃত্যুদন্ডের আদেশ মওকুফের কৃপাভিক্ষাপত্র এবং যেকোন ধরণের দন্ড মার্জনা , বিলম্বন;
  0 সাময়িক স্থগিত , মওকুফ , স্থগিত বা হ্রাসকরণ সমঙর্কে পরামর্শ প্রদানের পূবে,
  0 কোন আইনী আদালতে দায়েরকৃত ফৌজদারী বা দেওয়ানী মামলায় সরকারকে যুক্ত করার পূবে,
  0 সরকারের বিরুদ্ধে কোন ফৌজদারী বা দেওয়ানী মামলায় সরকারকে যুক্ত করার পূবে,
  0 সরকারের বিরুদ্ধে কোন ফৌজদারী বা দেওয়ানী মামলা দায়ের করা হলে ।
   
কোন মন্ত্রণালয় আইন , বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যম ব্যতীত অ্যাটর্নি জেনারেলের সাথে পরামর্শ করতে পারবে না । যদি অ্যাটর্নি জেনারেল ও আইন , বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে মতবিরোধ দেখা দেয় তাহলে বিষয়টি আইন মন্ত্রীর নিকট উপস্থাপন করতে হবে ।